বাংলাদেশের বন্যা কবলিত এলাকার মানুষের সহায়তায় ১০ লাখ ডলার সহায়তা করবে অস্ট্রেলিয়া
বিস্তারিত**আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চান ড. ইউনূস**
আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে আসা বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাশিম প্রধানের কাছে এই সমর্থনের কথা জানান।
বাংলাদেশ আসিয়ান ও সার্কের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে বলেও জানান প্রধান উপদেষ্টা।
কুয়ালালামপুর আসিয়ানের পরবর্তী চেয়ার হতে যাচ্ছে উল্লেখ করে মালয়েশিয়ার হাইকমিশনার হাশিম বলেন, ‘আসিয়ান সদস্যপদের বিষয়ে যে বার্তা রয়েছে, তা মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হবে। মালয়েশিয়া অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে।
ড. ইউনূসকে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানালেন ম্যাক্রোঁ
ফ্রান্স দেশ পুনর্গঠনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিতে প্রস্তুত জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সুবিধাজনক সময়ে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানান তিনি।
বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।
জুলাই-আগস্ট বিপ্লবে নিহত ছাত্র-জনতার মৃত্যুতে শোক প্রকাশ করেন রাষ্ট্রদূত মাসদুপুই।
এ সময় ড. ইউনূস বলেন, ছাত্রদের নেতৃত্বে সংগঠিত গণবিপ্লব অন্তর্বর্তী সরকারকে দেশ পুনর্গঠনের নতুন সুযোগ এনে দিয়েছে। দেশ পুনর্গঠন একটি বড় কাজ। তবে আমরা এটিকে বড় সুযোগ হিসেবে দেখছি। যদি আমরা এই সুযোগ ব্যবহার করতে না পারি, তাহলে এটি আমাদের জন্য বড় ব্যর্থতা হবে। দেশের মানুষ যতক্ষণ আমাদেরকে চাইবে অন্তর্বর্তী সরকার ততক্ষণ থাকবে।’
Subscribe to:
Posts (Atom)

.jpeg)

